advertisement
advertisement

রোনালদো ও পর্তুগাল: কী আছে শেষে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ৭:৩০ পূর্বাহ্ণ
রোনালদো ও পর্তুগাল: কী আছে শেষে

কোচ জর্জ জেসুসের নিয়ম আর ক্রিস্টিয়ানো রোনালদোর অহংয়ের সংঘাতে পর্তুগাল দলে চলছে অস্থিরতা।

advertisement

সেই ছবিটা হয়তো অনেকের মনে আছে।আল নাসরের এক উদ্‌যাপনের ছবি। ক্রিস্টিয়ানো রোনালদোর গালে স্নেহের চুমু দিচ্ছেন জর্জ জেসুস। দুজনের মুখে হাসি। একজন পর্তুগালের সবচেয়ে বড় ফুটবল তারকা, অন্যজন পর্তুগালের কোচ হওয়ার স্বপ্ন দেখা অভিজ্ঞ কোচ, যিনি তখন আল নাসরের দায়িত্বে। তখন তাঁদের দেখে মনে হয়েছিল, এই জুটি বুঝি আরও অনেক দূর যাবেন।কী আশ্চর্য, রোনালদো-জেসুসের এখনকার সম্পর্কের কথা ভাবলে ওই ছবিটাই সবচেয়ে বেশি কষ্ট দেবে!

পর্তুগালের সমালোচনায় রোনালদোর ‘লাইক’আল নাসরেও রোনালদোর কোচ ছিলেন জর্জ জেসুস।২০২৫ সালে আল নাসরে জেসুসের সঙ্গে রোনালদোর যে সম্পর্ক শুরু হয়েছিল, সেটি ছিল সাফল্যের গল্প। দীর্ঘ সাত বছরের অপেক্ষা পেরিয়ে ২০২৫-২৬ মৌসুমে সৌদি প্রো লিগের শিরোপা জিতেছিল আল নাসর। জেসুস প্রকাশ্যে রোনালদোর প্রশংসা করেছেন বারবার। বলেছিলেন, বিশ্বমানের এই খেলোয়াড়ের সঙ্গে কাজ করা তাঁর জন্য আনন্দের।

রোনালদোও জানিয়েছিলেন, জেসুসের অধীনে খেলতে পেরে তিনি কী আনন্দিত!তাহলে কোথায় বদলে গেল গল্পটা?

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর