advertisement
advertisement

দুই বছর আগের দলবদ্ধ ধর্ষণ ঘিরে এত দিন পর কেন উত্তপ্ত নিউইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
দুই বছর আগের দলবদ্ধ ধর্ষণ ঘিরে এত দিন পর কেন উত্তপ্ত নিউইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয়

নিউইয়র্কে অবস্থিত কর্নেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

advertisement

২০২৪ সালে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী কর্নেল বিশ্ববিদ্যালয়ে একটি দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠার পর এবার অপরাধীদের কঠোর শাস্তি ও প্রাতিষ্ঠানিক নীতিমালার বড় ধরনের পরিবর্তনের দাবিতে আন্দোলনে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা।

গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সমাবেশে এক শিক্ষার্থী অত্যন্ত আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমাদের ক্যাম্পাসে যা ঘটেছে, তা নিয়ে আমরা ভীষণভাবে লজ্জিত।’ মূলত বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনা এবং এর ধীরগতির তদন্ত পুরো শিক্ষাঙ্গনের ওপর এক ‘কালো মেঘের ছায়া’ ফেলেছে বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকেরা।

এ ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ছাত্রসংগঠনগুলোর ভেতরের অনিয়ন্ত্রিত সংস্কৃতি নিয়ে নতুন করে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে।ক্যাম্পাসের ভেতরের বিষাক্ত সংস্কৃতি এবং পুরো ঘটনাটি বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে সামলেছে, তা নিয়ে চারদিকে সমালোচনার ঝড় বইছে।বৃহস্পতিবারের ওই ছাত্র সমাবেশে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই ধর্ষণের ঘটনায় প্রশাসনের ভূমিকা ও কথিত বিচারহীনতাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর