advertisement
advertisement

হিজবুল্লাহ নিয়ে ইরানের নতুন কৌশল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ৮:০১ পূর্বাহ্ণ
হিজবুল্লাহ নিয়ে ইরানের নতুন কৌশল

কুচকাওয়াজে হিজবুল্লাহর সদস্যরা

advertisement

১ অক্টোবর ইরান দক্ষিণ লেবাননে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠায়। দলে ছিলেন ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন ইয়েকতা (যিনি সদস্য সংগ্রহ ও আদর্শিক দীক্ষাদানের কাজে যুক্ত) এবং কট্টরপন্থী ধর্মীয় নেতা আলিরেজা পানাহিয়ান। ইরান-ইরাক যুদ্ধের সময় তাঁরা দুজনেই সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে একই ব্যাটালিয়নে দায়িত্ব পালন করেছিলেন।

এমন এক তাৎপর্যপূর্ণ সময়ে তাঁদের এই সফর, যখন হিজবুল্লাহ সামরিকভাবে দুর্বল, রাজনৈতিকভাবে চাপের মুখে এবং ক্রমে ইরানের দিকনির্দেশনার ওপর আরও নির্ভরশীল হয়ে পড়ছে। এ থেকে নিশ্চিতভাবে প্রমাণিত হয় না যে প্রতিনিধিদলটিকে হিজবুল্লাহ পুনর্গঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে সফরের সময় ও প্রতিনিধিদলের সদস্যদের পরিচয় জোরালোভাবে ইঙ্গিত দেয়, তেহরানের উদ্বেগ কেবল হিজবুল্লাহর অস্ত্রভান্ডার পুনরায় পূরণ করার মধ্যে সীমাবদ্ধ নয়।

ইরান সম্ভবত এমন একটি বিষয় পুনর্গঠনের চেষ্টা করছে, যেটি ধ্বংস করা আরও কঠিন—হিজবুল্লাহর সাংগঠনিক স্থিতিস্থাপকতা।ইরান যুদ্ধে হিজবুল্লাহ যেভাবে ‘ফিনিক্স পাখি’র মতো জেগে উঠলএটি কৌশলের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নির্দেশ করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর