advertisement
advertisement

মনোহরণকারী হীরামন টিয়া


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
মনোহরণকারী হীরামন টিয়া

উঁচু বাঁশের আগায় বসা স্ত্রী হীরামন টিয়া যেন মিশে গেছে পাতার সঙ্গে।

advertisement

বাংলাদেশে সাত প্রজাতির টিয়া পাখি রয়েছে। এর মধ্যে লালমাথা বা আলুবোখারা মাথার টিয়ার নাম হীরামন টিয়া (প্লাম-হেডেড প্যারাকিট)। এলাকাভেদে এরা তাল কেশ টিয়া, পুষ্প কেশ টিয়া, আলুবোখারা-মাথা পাখি নামেও পরিচিত। খাবারের সন্ধানে ঘাসের দানা বা বীজ জাতীয় শস্যের জমিতে এরা দল বেঁধে নামে। তবে এরা খুবই লাজুক। মানুষের উপস্থিতি টের পেলেই একসঙ্গে সব উড়ে দূরে চলে যায়।

নওগাঁর বদলগাছী উপজেলার মহদীপুর এলাকায় দেখা হীরামন টিয়ার নানা কর্মকাণ্ড নিয়ে এই ছবির গল্প।দুর্লভ এই পাখির বাস ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও খুলনা বিভাগের বনের প্রান্তের কৃষিজমি, ফলের বাগান ও খোলা বনে। বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, চীন, মিয়ানমার, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম ও থাইল্যান্ডের আবাসিক পাখিটির দৈর্ঘ্য ৩৩ থেকে ৩৭ সেন্টিমিটার, ওজন ৫৬ থেকে ৮৫ গ্রাম।উঁচু বাঁশের আগায় বসা স্ত্রী হীরামন টিয়া যেন মিশে গেছে পাতার সঙ্গে।

মনোহরণকারী রূপ হলেও স্ত্রী পাখির তুলনায় পুরুষ পাখি দেখতে বেশি সুন্দর এদের গোলাপি বর্ণের মাথার কারণে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর