নতুন গাড়ি এস ৬ ইভি বাজারে ছাড়ার অনুষ্ঠানে এমজির কর্মকর্তারা
স্পোর্টস ইউটিলিটি ভেহিকল তথা এসইউভি গাড়িগুলোয় সাধারণত তৃতীয় সারিতে শিশুদের আসন বা চাইল্ড সিট থাকে। এসব আসনে লম্বা মানুষেরা স্বাচ্ছন্দ্যে বসতে পারেন না। প্লাগড–ইন হাইব্রিড ভেহিকল শ্রেণিতে শেষ সারিতেও আরাম করে বসার নতুন এসইউভি গাড়ি নিয়ে এসেছে এমজি বাংলাদেশ। গাড়িটির মডেল এমজি এস৯ পিএইচইভি। বৈদ্যুতিক চার্জ ও জ্বালানির মাধ্যমে চলা গাড়িগুলোর মধ্যে এটি সবচেয়ে বড়।
এস৯ পিএইচইভির অভ্যন্তরে বেশি জায়গা এবং দক্ষতার জন্য এমজি এস৯ মর্যাদাপূর্ণ হোয়াট কার অ্যাওয়ার্ডসে আনুষ্ঠানিকভাবে সেরা প্লাগড-ইন হাইব্রিড ৭-সিট এসইউভির স্বীকৃতি অর্জন করেছে। গত শুক্রবার এমজি বাংলাদেশ রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশের বাজারে বিক্রির জন্য এমজি এস৯ পিএইচইভি গাড়িটি অবমুক্ত করে।
অনুষ্ঠানে এমজি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হোসেন মাশনুর চৌধুরী, এমজি বাংলাদেশের বিভাগীয় পরিচালক ইমরান জামান খানসহ অনেকে উপস্থিত ছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।