advertisement
advertisement

কে পাবেন ২০২৬ সালের পদার্থবিজ্ঞানের নোবেল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
কে পাবেন ২০২৬ সালের পদার্থবিজ্ঞানের নোবেল

নোবেল পুরস্কার

advertisement

অক্টোবরের প্রথম সপ্তাহজুড়ে ঘোষণা করা হবে পাঁচটি বিষয়ে এ বছরের নোবেল বিজয়ীদের নাম। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সম্মানিত এই পুরস্কার কাদের হাতে যাবে, তা নিয়ে সব মানুষের মধ্যেই কমবেশি কৌতূহল থাকে। নোবেল পুরস্কারের পুরো প্রক্রিয়াটিই সর্বোচ্চ গোপনীয়তায় ঢাকা। কোন কোন বিজ্ঞানী মনোনীত হয়েছেন, তা জানতে অপেক্ষা করতে হয় বহু বছর। তবুও আমাদের কৌতূহল তো থেমে থাকে না।

এই লেখায় অনুমান করার চেষ্টা করব, সম্ভাব্য কাদের হাতে যেতে পারে এবারের পদার্থবিজ্ঞানের নোবেল।পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ যে কাজগুলো এখনো নোবেল জেতেনি, সেগুলো মোটামুটি প্রতিবারই সম্ভাব্য বিজয়ী হিসেবে বিবেচিত হয়। তাই গত বছরের তালিকার প্রায় সবাই এবারও থাকবেন।

পদার্থবিজ্ঞানের অন্যান্য গুরুত্বপূর্ণ পুরস্কার যেমন—উলফ প্রাইজ, ব্রেকথ্রু প্রাইজ, ডিরাক মেডেল, নিউটন মেডেল ইত্যাদি পুরস্কারও ভবিষ্যৎ নোবেল বিজয়ী হওয়ার ভালো পূর্বাভাস দেয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর