ভারতের ত্রিপুরা রাজ্যের টিটিডিএএসিসি গ্রাম কমিটির ভোট গ্রহণের পর কর্মকর্তারা ভোটের ব্যালট গুনছেন। ৫ অক্টোবর ২০২৬, পশ্চিম ত্রিপুরা
ভারতের ত্রিপুরা রাজ্যের টিটিডিএএসিসি গ্রাম কমিটি নির্বাচনের ফল ঘোষণার পরে রাজ্যজুড়ে ব্যাপক রাজনৈতিক সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। নির্বাচনে টিপরা মোথা পার্টি (টিএমপি) নিরঙ্কুশ আধিপত্য বজায় রাখলেও তাদের বিরুদ্ধে বিজেপি নেতাদের ওপর হামলার অভিযোগ তুলছে গেরুয়া শিবির।
অন্যদিকে, বিজেপির বিরুদ্ধেও হামলার পাল্টা অভিযোগ তুলেছে টিএমপি।ভোটের ফল প্রকাশের পরপরই ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চলে দুই দলের সমর্থকদের মধ্যে নতুন করে উত্তেজনা ও সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। টিপরা মোথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর দেববর্মা কর্মীদের শান্ত থাকার এবং হিংসা থেকে দূরে থাকার আবেদন জানিয়েছিলেন।দলীয় নেতার আহ্বান সত্ত্বেও দক্ষিণ ত্রিপুরার বীরচন্দ্রমনু এবং মনু এলাকায় রাজনৈতিক সহিংসতার নানা ঘটনা ঘটেছে।
বিজয়ী ও পরাজিত দলের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক মারামারি, বাড়িঘরে হামলা এবং যানবাহন ভাঙচুরের অভিযোগ উঠেছে।বিজেপির একাংশ অভিযোগ করেছে, বিজয়ী টিপরা মোথা সমর্থকেরা তাঁদের দলীয় প্রার্থীদের বাড়িঘর ও কর্মীদের ওপর হামলা চালিয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।