পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো
দুজনেই কিংবদন্তি। কিন্তু জাতীয় দলের জার্সিতে তাঁদের ছবিটা এখন দুই রকম। লিওনেল মেসি মহাসমারোহে সবার ভালোবাসা নিয়ে গতকাল সকালে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলেন। ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে চলছে বিতর্ক।
কোচ জর্জ জেসুসের সঙ্গে বিরোধে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প থেকে আকস্মিকভাবে চলে যাওয়ার পর পর্তুগালের জার্সিতে রোনালদোর ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায়।অথচ দুই কিংবদন্তিই নিজেদের প্রতিভায় আনন্দে ভাসিয়েছেন কয়েক প্রজন্মকে। ব্যাপারটা তাই ভালো লাগছে না ইংল্যান্ডের কিংবদন্তি গ্যারি লিনেকারের।
রোনালদোর ক্যারিয়ার তিক্ততার মধ্য দিয়ে শেষ হওয়াটা সাবেক ইংলিশ স্ট্রাইকারের চোখে দুঃখজনক ব্যাপার।পর্তুগাল শিবির ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গত মঙ্গলবার এক দীর্ঘ বিবৃতি দিয়েছেন ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।