আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি আছে মুমিনুলের
বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের টেস্ট ইতিহাস খুব বেশি পুরোনো নয়। দুই দল প্রথমবার টেস্টে মুখোমুখি হয় ২০১৯ সালে। এরপর ২০২৩ সালে খেলে দ্বিতীয় টেস্ট। আজ আবুধাবিতে শুরু হবে দুই দলের মধ্যে তৃতীয় টেস্ট। আগের দুটি ম্যাচে ব্যাটে-বলে সেরা ছিলেন কারা?ব্যাটিংয়ে সবার ওপরে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন। ২০২৩ সালে দুই দলের সর্বশেষ টেস্টে জোড়া সেঞ্চুরি করেন। সেই এক ম্যাচেই করেন ২৭০ রান।
এই সংস্করণে দুই দলের মুখোমুখিতে এখন পর্যন্ত নাজমুলই সর্বোচ্চ রান সংগ্রাহক। ২০১৯ সালের প্রথম টেস্টের অবশ্য দলে ছিলেন না নাজমুল।তালিকায় দ্বিতীয় মুমিনুল হক। দুই টেস্টেই খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান করেছেন ১৯১ রান। ২০২৩ সালের সেই ম্যাচে নাজমুলের জোড়া সেঞ্চুরির সঙ্গে মুমিনুলও পেয়েছিলেন সেঞ্চুরি।
সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার শীর্ষ পাঁচে থাকা বাকি তিনজনই আফগানিস্তানের—আসগর আফগান, রহমত শাহ ও আফসার জাজাই।বোলিংয়ে সবার ওপরে আফগানিস্তানের রশিদ খান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।