জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ। ৯ অক্টোবর ২০২৬
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
একই সঙ্গে ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত অপরাধের বিচার কার্যকরসহ সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ, জননিরাপত্তা নিশ্চিত এবং গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে রাখার দাবি জানিয়েছে দলটি।শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জমিয়তে উলামায়ে ইসলামের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।সমাবেশে ভারতের উদ্দেশে জমিয়তে উলামায়ে ইসলামের জ্যেষ্ঠ সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী বলেন, ‘ফ্যাসিস্ট খুনি হাসিনাকে দ্রুত সময়ে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।
আমরা শুধু দাওয়াত খাওয়ার জন্য ভারতে যাব না।’দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারত্বের শিকার হচ্ছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।