advertisement
advertisement

চাকরির ইন্টারভিউয়ে দক্ষতার ঘাটতি পুষিয়ে দিতে পারে আপনার যে যোগ্যতা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
চাকরির ইন্টারভিউয়ে দক্ষতার ঘাটতি পুষিয়ে দিতে পারে আপনার যে যোগ্যতা

advertisement

চাকরির বাজারে প্রার্থীর দক্ষতা ও অভিজ্ঞতাই সাধারণত নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। তবে সাম্প্রতিক এক জরিপ বলছে, নিয়োগকর্তাদের বড় একটি অংশ প্রার্থীর ব্যক্তিত্ব ও প্রথম সাক্ষাতের আচরণকে দক্ষতা ও অভিজ্ঞতার চেয়ে বেশি গুরুত্ব দেন।যুক্তরাষ্ট্রভিত্তিক চাকরি ও নিয়োগ প্রতিষ্ঠান এক্সপ্রেস এমপ্লয়মেন্ট প্রফেশনালস গত মে মাসে এই জরিপ পরিচালনা করে।

জরিপে অংশ নেওয়া ৯৪ শতাংশ নিয়োগকর্তা বলেছেন, একজন প্রার্থীর ব্যক্তিত্বের প্রাথমিক প্রকাশ নিয়োগের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।দুর্গাপূজায় বর্ধিত ছুটির প্রজ্ঞাপন, ছুটিতে যা যা খোলা থাকবেদক্ষতার ঘাটতি পুষিয়ে দিতে পারে ব্যক্তিত্ব জরিপে অংশ নেওয়া ৮৬ শতাংশ নিয়োগ ব্যবস্থাপক বলেছেন, প্রার্থীর ইতিবাচক ব্যক্তিত্ব তাঁর দক্ষতা বা অভিজ্ঞতার কিছু ঘাটতি অনেক সময় পুষিয়ে দিতে পারে।এমনকি ৮৭ শতাংশ নিয়োগ ব্যবস্থাপক বলেছেন, একজন চাকরিপ্রার্থী প্রথমবার যোগাযোগ করার পরই তাঁরা অনেকটা বুঝতে পারেন, ওই ব্যক্তি প্রতিষ্ঠানে সফল হবেন কি না।

চাকরিপ্রার্থীদের মধ্যে ৬১ শতাংশও মনে করেন, নিয়োগপ্রক্রিয়ার শুরুতেই এমন একটি ধারণা তৈরি হয়।এ কারণে প্রার্থীর সঙ্গে প্রথম যোগাযোগের সময় শুধু তাঁর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা বা কারিগরি দক্ষতাই দেখা হয় না; ছোটখাটো কথোপকথন, ই–মেইলের ভাষা ও ধরন, বিভিন্ন প্রশ্নের উত্তরে ইতিবাচক বা নেতিবাচক মনোভাব এবং প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর