কিডনি
একটি কিডনির বিনিময়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জের খুকশিয়া গ্রামের দিনমজুর মন্টু মিয়াকে ১০ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেন দালালেরা। সংসারের অভাব ও ধারদেনার চাপে তিনি কিডনি বিক্রিতে রাজি হন। দালালেরা তাঁকে ঢাকায় নিয়ে পাসপোর্ট করান। এ বছরের জানুয়ারির শুরুর দিকে তাঁকে ৫০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়। পরে নেপালে নিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর একটি কিডনি অপসারণ করা হয়।
বাকি সাড়ে ৯ লাখ টাকা না দিয়েই তাঁকে দেশে পাঠানো হয়।এ ঘটনায় মন্টু আদালতে মামলার আবেদন করেন। পরে এ বছরের ১৩ জুন আদালতের নির্দেশে জয়পুরহাটের কালাই থানা-পুলিশ ওই মামলা নেয়। মামলায় কালাইয়ের পাইকপাড়া গ্রামের আবদুল মান্নান ও সাইদুর রহমান, বহুতি গ্রামের আবদুস সাত্তারসহ ছয়জনকে আসামি করা হয়। পরে গত ১২ আগস্ট সাত্তারকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে ২০১১ সালের একটি মামলা ও ২০১৩ সালের আরেকটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সাত্তার।গ্রেপ্তারের আগে সাত্তারের সঙ্গে গত ২৯ জুলাই মুঠোফোনে কথা হয় এই প্রতিবেদকের।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।