আইয়ুব বাচ্চু বিশ্বাস করতেন, দেশের তরুণেরাই বাংলাদেশকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাবে
একদিন ১৫ লাখ মানুষের সামনে গিটার হাতে দাঁড়াবেন আইয়ুব বাচ্চু। দেশি-বিদেশি নামী সংগীতশিল্পীরা থাকবেন একই মঞ্চে। একের পর এক গান, গিটারের সুরে মেতে উঠবে দর্শক–শ্রোতা। মানিক মিয়া অ্যাভিনিউতে এমন একটি কনসার্ট আয়োজনের স্বপ্ন দেখতেন বাংলাদেশের ব্যান্ডসংগীতের এই কিংবদন্তি। শুধু কনসার্ট নয়, নতুন প্রজন্মের গিটারবাদকদের নিয়ে প্রতিযোগিতারও আয়োজন করতে চেয়েছিলেন।
স্বপ্ন ছিল গিটার স্কুল প্রতিষ্ঠারও, যেখানে নতুনেরা শিখবেন, নিজেদের গড়বেন। কিন্তু তাঁর সেসব স্বপ্নের কোনোটি পূর্ণতা পায়নি। ২০১৮ সালের ১৮ অক্টোবর হঠাৎ থেমে যায় তাঁর জীবনের পথচলা। এর মধ্যে পেরিয়ে গেছে আট বছর। আজও তাঁর সেই স্বপ্নগুলো রয়ে গেছে, রয়ে গেছে গিটারগুলোও।আইয়ুব বাচ্চুআইয়ুব বাচ্চু আজ বেঁচে থাকলে বয়স হতো ৬৪ বছর।
হয়তো আরও অনেক গান উপহার দিতেন, নতুনদের হাতে তুলে দিতেন গিটার, কিংবা কোনো এক সন্ধ্যায় দাঁড়িয়ে যেতেন তাঁর বহুদিনের লালিত স্বপ্নের কনসার্ট মঞ্চে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।