advertisement
advertisement

ইশরাক কি ‘দাবাং-মন্ত্রী’ হতে চাইছেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ৩:২৪ অপরাহ্ণ
ইশরাক কি ‘দাবাং-মন্ত্রী’ হতে চাইছেন

প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের ফেসবুক পেজে মাদকবিরোধী অভিযানের ভিডিওটি পোস্ট করা হয়েছিল। সেখানে পিস্তলের ছবি অস্পষ্ট করে দেওয়া হয়। তবে ভিডিওর কিছু অংশে আগ্নেয়াস্ত্রের স্পষ্ট ছবি পাওয়া যায়

advertisement

পিস্তল হাতে গাড়ি থেকে নামছেন প্রতিমন্ত্রী। তাঁর সঙ্গে থাকা লোকজন কয়েকজনকে ধরতে ছুটছেন। কাউকে লাথি দেওয়া হচ্ছে, পাশ থেকে গুলি করার হুমকিও শোনা যাচ্ছে।…এ দৃশ্য কোনো সিনেমার নয়। মাদকবিরোধী অভিযানের নামে রাজধানীর গেন্ডারিয়ায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের ‘অ্যাকশন’ এটি।মাদক নির্মূলে অভিযানের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন নেই। কিন্তু একজন প্রতিমন্ত্রী সেই কাজ করতে গিয়ে পিস্তল হাতে নামবেন কেন?

তিনি কি আইন প্রয়োগকারী সংস্থার সদস্য? মন্ত্রিত্ব কি কাউকে নিজের বিবেচনায় অভিযান পরিচালনার ক্ষমতা দেয়? এসব প্রশ্নের উত্তর না দিয়ে শুধু মাদকের বিরুদ্ধে তাঁর সদিচ্ছার কথা বললে মূল বিষয়টি এড়িয়ে যাওয়া হয়।সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূঁইয়া প্রথম আলোকে বলেছেন, ইশরাক যেভাবে অস্ত্র প্রদর্শন করেছেন, তা বেআইনি। তাঁর বক্তব্য, সরকার ও মন্ত্রীদের কাজ নির্দেশনা দেওয়া; ব্যবস্থা নেবে পুলিশ।

মন্ত্রীকেই অস্ত্র হাতে নামতে হলে পুলিশের কাজ কী?কক্সবাজারে রিসোর্টে এসব মৃত্যুর জন্য আমরা কাকে দায়ী করবএ প্রশ্নের মধ্যেই রাষ্ট্র পরিচালনার একটি মৌলিক বিষয় রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর