advertisement
advertisement

মেসি না রোনালদো: বয়স ৩০ পেরোনোর পর কে বেশি ভালো


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
মেসি না রোনালদো: বয়স ৩০ পেরোনোর পর কে বেশি ভালো

লিওনেল মেসি (বাঁয়ে) ও রোনালদো

advertisement

১২ অক্টোবর আল নাসরের ঘরের মাঠে গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এএফসি চ্যাম্পিয়নস লিগে উজবেক ক্লাব নেফতচি ফারগানার বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়। বয়স তখন ৪১ বছর ৮ মাস।পাঁচ দিন পর ১৭ অক্টোবর আটলান্টা ইউনাইটেডের মাঠে ইন্টার মায়ামির ৩-১ জয়ে দুটি গোল করলেন লিওনেল মেসি। বয়স ৩৯ বছর ৩ মাস।একই সপ্তাহ, একই কাজ, দুই মহাদেশ।ফুটবলের পুরোনো ব্যাকরণে এই দৃশ্যটা ভুল। ডিয়েগো ম্যারাডোনা ৩০ ছুঁয়েছিলেন ১৯৯০ সালের অক্টোবরে।

বিশ্বকাপ ফাইনালে কান্নাভেজা হারের তখন তিন মাসও হয়নি। তারপর নাপোলিতে কোকেনের পরীক্ষায় ধরা পড়ে ১৫ মাসের নিষেধাজ্ঞা। এরপর ১৯৯৪ বিশ্বকাপে ডোপ পরীক্ষায় ধরা পড়ে টুর্নামেন্ট থেকেই বিদায়। ৩০–এর পর প্রতিভার সূর্যাস্ত, এটাই ছিল ফুটবলের পাঠ্যবইয়ের নিয়ম।মেসি-রোনালদো সেই পাঠ্যবই ছিঁড়ে ফেলেছেন।

এবার দেখা যাক, ছেঁড়া পাতার ওপাশে তাঁরা কী লিখলেন।মেসি–রোনালদো কি সত্যিই একই দলে খেলবেনসংখ্যার প্রথম অধ্যায় ৩০–এর পর মেসি খেলেছেন ৪৮০ ম্যাচ; গোল ৩৭১, অ্যাসিস্ট ১৯৬ (অপ্টার হিসাবে)।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর