advertisement
advertisement

জেলেপাড়ায় সারা বছর টানাটানির সংসার, দুর্গাপূজায় আনন্দের কমতি নেই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ
জেলেপাড়ায় সারা বছর টানাটানির সংসার, দুর্গাপূজায় আনন্দের কমতি নেই

দিঘী জেলেপাড়ার দুর্গাপূজার মণ্ডপের সামনে বিভিন্ন বসয়ী মানুষের আড্ডা। রোববার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নে

advertisement

সারা বছর নদী, খাল-বিল ও অন্যের জলাশয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন তাঁরা। কেউ নিজের ধরা মাছ বাজারে বিক্রি করেন, কেউ পাইকারি বাজার থেকে মাছ কিনে খুচরা বাজারে বিক্রি করেন। কেউ আবার অন্যের জলাশয়ে মাছ ধরার কাজ করেন। তাঁদের অনেকের সংসার চলে টানাপোড়েনের মধ্য দিয়ে। তবু শারদীয় দুর্গাপূজা এলেই বদলে যায় মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের দিঘী জেলেপাড়ার চিত্র।সীমিত সামর্থ্যের মধ্যেও ঘরে ঘরে শুরু হয় উৎসবের প্রস্তুতি।

নতুন পোশাক কেনা, পূজার উপকরণ সংগ্রহ আর পরিবারের সদস্যদের নিয়ে আনন্দে সময় কাটানোর প্রত্যাশায় মুখর হয়ে ওঠেন এ পাড়ার বাসিন্দারা।মাছ ধরার পেশায় যুক্ত মানুষের জীবন প্রকৃতির ওপর অনেকটাই নির্ভরশীল। কখনো মাছের জোগান ভালো থাকলে আয় বাড়ে, আবার কখনো মাছ কম পাওয়া গেলে সংসার চালানোই কঠিন হয়ে পড়ে। মাছ ধরার খরচ, বাজারের দর এবং দৈনন্দিন প্রয়োজন মেটাতে গিয়ে সারা বছরের সঞ্চয়ও খুব বেশি থাকে না। এর মধ্যেই আসে দুর্গাপূজা।

পরিবারের সবার জন্য আনন্দের এই সময়ে বাড়তি খরচের চাপ সামলাতে হয় তাঁদের।রোববার (১৮ অক্টোবর) বিকেলে সরেজমিনে দেখা গেছে, দিঘী জেলেপাড়ার অধিকাংশ ঘর টিনের হলেও মাটির মেঝে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর