‘নট আ স্ট্রেঞ্জার’–এর দৃশ্য। আইএমডিবি
কয়েক বছর ধরেই বিশ্বজুড়ে আলোচনায় তুরস্কের সিরিজ। দেশের বিভিন্ন টিভিতে বাংলায় ডাবকৃত তুর্কি সিরিয়াল জনপ্রিয়তা পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব সিরিজের রিলসও ভাইরাল হয়েছে। বিশ্বজুড়ে তুর্কি সিরিজের জনপ্রিয়তা কাজে লাগাতে চাইছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। গত কয়েক বছরে নেটফ্লিক্সে বেশ কয়েকটি তুর্কি সিরিজ ও সিনেমা এসেছে। সেই ধারাবাহিকতায় এবার এসেছে ওয়েব সিরিজ ‘নট আ স্ট্রেঞ্জার’।
মের্ত বায়কাল পরিচালিত সিরিজটি মুক্তির পর বিশ্বজুড়ে দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। মুক্তির প্রথম সপ্তাহেই নন–ইংলিশ সিরিজের তালিকায় শীর্ষে উঠেছে সিরিজটি। প্রথম দুই সপ্তাহে সিরিজটির ভিউ ছিল ১ কোটি ৪৩ লাখ।‘নট আ স্ট্রেঞ্জার’–এর দৃশ্য। আইএমডিবি এক মায়ের গল্পসিরিজটির কেন্দ্রীয় চরিত্র ফুন্দা (এলচিন সাঙ্গু); চিত্রশিল্পী। মা হওয়ার পর সংসার ও সন্তানের দায়িত্ব সামলাতে গিয়ে নিজের শিল্পীজীবন থেকে অনেকটাই দূরে সরে গেছেন।
নিজের পুরোনো সত্তায় ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা থাকলেও বাস্তবতার চাপে তা সহজ হয়ে ওঠে না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।