advertisement
advertisement

এআই কি হারিয়ে যাওয়া পাখির গান ফিরিয়ে আনতে পারবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
এআই কি হারিয়ে যাওয়া পাখির গান ফিরিয়ে আনতে পারবে

উজ্জ্বল হলুদ রঙের মিষ্টি পাখিটি ফটিকজল

advertisement

পাখির গান শুনতে আমাদের ভালো লাগে। তবে পাখি আমাদের মন ভালো করার জন্য গান গায় না। নিজেদের মধ্যে যোগাযোগ, সঙ্গী খুঁজে পাওয়া এবং টিকে থাকার জন্যও গুরুত্বপূর্ণ। কোনো এলাকায় পাখির সংখ্যা কমে গেলে নতুন প্রজন্মের পাখিরা অনেক সময় ঠিকমতো গান শিখতে পারে না। এতে এদের সঙ্গী খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে।

তবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং অন্য পাখির সাহায্যে হারিয়ে যাওয়া গান ফিরিয়ে আনার আশা দেখছেন বিজ্ঞানীরা।আর্জেন্টিনার বুয়েনস এইরেসের একটি পার্কে একদিন বিজ্ঞানীরা অবাক হয়ে শুনলেন, একটি পাখি এমন একটি সুরে ডাকছে, যা ওই এলাকার রুফাস-কলার্ড স্প্যারো পাখিরা ষাটের দশকে গাইত। কিন্তু দীর্ঘদিন ধরে সেই সুর আর শোনা যাচ্ছিল না। বিজ্ঞানীরা পুরোনো নথি থেকে সুরটি কম্পিউটারের সাহায্যে আবার তৈরি করেন।

এরপর তাঁরা দেখতে চাইলেন, পাখিরা কৃত্রিমভাবে তৈরি এই সুর শুনে তা অনুকরণ করতে পারে কি না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর