জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। ১৮ অক্টোবর ২০২৬
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে চলা বিক্ষোভে ‘লাগামহীন’ সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।রাজধানী প্যারিসে বিক্ষোভকারী ও লুটপাটকারীদের সঙ্গে পুলিশের নতুন করে সংঘর্ষের পর গতকাল রোববার মাখোঁ এই নিন্দা জানান।ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবারের সহিংসতার ঘটনায় প্রায় ২ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্সের শহরাঞ্চলে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনাগুলোর একটি ছিল এটি।
এতে প্রায় এক হাজার পুলিশ ও জেন্ডারমেরি (ফ্রান্সের সামরিক কাঠামোর অধীন একটি সশস্ত্র পুলিশ বাহিনী) সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।এমানুয়েল মাখোঁ, ফরাসি প্রেসিডেন্টআজ রাতে আমরা সবাই ক্ষোভ ও লজ্জা অনুভব করছি।রোববার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মাখোঁ বলেন, প্রয়োজন হলে আগামী কয়েক দিনে স্থানীয় কর্তৃপক্ষ নির্দিষ্ট কিছু সমাবেশ নিষিদ্ধ করতে পারবে।
তবে জরুরি অবস্থা জারি বা কারফিউ দেওয়ার মতো কঠোর পদক্ষেপের ঘোষণা দেননি তিনি।বিক্ষোভে ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রসঙ্গে মাখোঁ বলেন, ‘আজ রাতে আমরা সবাই ক্ষোভ ও লজ্জা অনুভব করছি।’প্যারিসে বিক্ষোভের সময় দেওয়া আগুন নেভানোর চেষ্টা করছেন এক ব্যক্তি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।