advertisement
advertisement

সিগারেট বা ঘুমের ওষুধ মানসিক চাপ উপশমের বিকল্প নয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
সিগারেট বা ঘুমের ওষুধ মানসিক চাপ উপশমের বিকল্প নয়

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক।

advertisement

প্রথম আলো ট্রাস্টের আয়োজনে অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভায় আলোচক ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক। ২০২৩ সালের ১৭ এপ্রিল উক্ত আয়োজনে ‘মানসিক চাপ সামলাবেন কীভাবে’ এই বিষয়ের উপর আলোচনা করেন তিনি।

পরামর্শ সভার আলোচনা থেকে নিম্নোক্ত অংশটি তুলে ধরা হলো।কোনো চিন্তা বা দুশ্চিন্তা যখন একজন মানুষকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে, তখনই বুঝতে হবে তিনি মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছেন। আর এই চাপ থেকে তাৎক্ষণিক মুক্তি পাওয়ার খোঁজে অনেকেই সিগারেট, ঘুমের ওষুধ বা মাদকের মতো মারাত্মক ক্ষতিকর উপাদানে আসক্ত হয়ে পড়ছেন।

‘মানসিক চাপ সামলাবেন কীভাবে’—শীর্ষক পরামর্শ সভায় এ তথ্য জানান ডা. সরদার আতিক।তিনি উল্লেখ করেন, ‘অনেকেই মানসিক চাপ থেকে সাময়িক উপশম পেতে মাদক নেওয়া শুরু করেন, যা পরবর্তী সময়ে স্থায়ী আসক্তিতে রূপ নেয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর