হোয়াটসঅ্যাপ
স্মার্টফোন হারিয়ে গেলে বা চুরি হলে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। বিশেষ করে ফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের অপব্যবহার এবং ব্যক্তিগত কথোপকথনের তথ্য অন্যের হাতে পড়ার আশঙ্কা থাকে। তবে ফোন হারিয়ে গেলেও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা সম্ভব।হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পুনরুদ্ধারের পদ্ধতি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য প্রথমেই নিজের ফোন নম্বরের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া জরুরি।
ফোন হারানোর পর যত দ্রুত সম্ভব মোবাইল অপারেটরের সঙ্গে যোগাযোগ করে পুরোনো সিম কার্ডটি বন্ধ করতে হবে। এরপর একই ফোন নম্বরের নতুন সিম কার্ড সংগ্রহ করে সচল করতে হবে। নতুন সিমটি অন্য ফোনে প্রবেশ করানোর পর হোয়াটসঅ্যাপ খুলে নির্দেশনা অনুসরণ করে অ্যাকাউন্টটি পুনরায় নিবন্ধন করতে হবে। অ্যাকাউন্ট নিবন্ধনের সময় সংশ্লিষ্ট ফোন নম্বরে পাঠানো ভেরিফিকেশন কোড প্রয়োজন হবে।
তাই সেই নম্বর ব্যবহারের সুযোগ না থাকলে স্বাভাবিক প্রক্রিয়ায় অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা সম্ভব নয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।