গত পাঁচ দশকের বেশি সময়ে বাংলাদেশের অর্থনীতি বড় হয়েছে, অবকাঠামোর ব্যাপক পরিবর্তন হয়েছে, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন সামাজিক সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে। কিন্তু রাষ্ট্র পরিচালনার একটি মৌলিক ক্ষেত্রে আমরা যেন এখনো প্রত্যাশিত পরিণতিতে পৌঁছাতে পারিনি। সেটি হলো নীতিনির্ধারণের সক্ষমতা, প্রাতিষ্ঠানিক স্মৃতি এবং নেতৃত্বের ধারাবাহিকতা।কথাটি কিছুটা কঠিন শোনাতে পারে।
কিন্তু গত ৫৫ বছরের অভিজ্ঞতার দিকে তাকালে বলা যায়, নীতিনির্ধারণের ক্ষেত্রে আমরা যেন এখনো ক্লাস ওয়ানের গণ্ডিই পুরোপুরি পেরোতে পারিনি। অর্থাৎ রাষ্ট্রের বিভিন্ন খাতে নীতি প্রণয়ন, বাস্তবায়ন, মূল্যায়ন এবং প্রয়োজন অনুযায়ী সংশোধনের যে প্রাতিষ্ঠানিক সংস্কৃতি গড়ে ওঠার কথা ছিল, তা এখনো অনেক ক্ষেত্রেই শক্তিশালী হয়নি।এর অর্থ এই নয় যে দেশে মেধাবী কর্মকর্তা, দক্ষ পেশাজীবী কিংবা ভালো নীতি প্রণয়নের সক্ষমতার অভাব রয়েছে।
বরং সমস্যার একটি বড় জায়গা হলো সঠিক মানুষকে সঠিক জায়গায় দায়িত্ব দেওয়া এবং সেই দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সময় ও ধারাবাহিকতা নিশ্চিত করা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।