advertisement
advertisement

প্রধানমন্ত্রী আসবেন, রাজশাহী নগরের সড়কে পিচঢালাই, রাঙানো হচ্ছে দেয়াল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রী আসবেন, রাজশাহী নগরের সড়কে পিচঢালাই, রাঙানো হচ্ছে দেয়াল

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সড়ক বিভাজন রং করা হচ্ছে। রোববার রাজশাহী নগরের শালবাগান এলাকায়

advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে নগরের বিভিন্ন সড়কে চলছে সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ। কোথাও নতুন করে পিচঢালাই করা হচ্ছে, কোথাও সড়ক বিভাজকে রং দেওয়া হচ্ছে। দেয়ালে আঁকা হচ্ছে চিত্রকর্ম। পরিষ্কার করা হচ্ছে সড়ক ও আশপাশের এলাকা। ফুটপাতের অবৈধ দখলও উচ্ছেদ করা হচ্ছে।

একই সঙ্গে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভার মঞ্চ নির্মাণসহ চলছে নানা প্রস্তুতি।আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের কথা আছে। এ উপলক্ষে কয়েক দিন ধরে চলছে তাঁকে বরণ করে নেওয়ার প্রস্তুতি।গতকাল রোববার নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শাহ মখদুম বিমানবন্দর থেকে শহরে প্রবেশের পথে বিভিন্ন সড়কে সংস্কারকাজ চলছে। কোথাও নতুন করে পিচঢালাই করা হচ্ছে, কোথাও সড়কের রেলিংয়ে রং দেওয়া হচ্ছে।

রেলগেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি সড়ক ও আশপাশের এলাকা পরিষ্কারের কাজ চলছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর