advertisement
advertisement

কক্সবাজারে অবৈধ রিসোর্টের ছড়াছড়ি, প্রশাসন নিষ্ক্রিয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ৮:৪৮ পূর্বাহ্ণ
কক্সবাজারে অবৈধ রিসোর্টের ছড়াছড়ি, প্রশাসন নিষ্ক্রিয়

প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় গড়ে উঠেছে অবৈধ হোটেল-কটেজ। গতকাল কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকায়

advertisement

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক সৈকতের পাশে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় (ইসিএ) গড়ে উঠছে কোরাল বিচ রিসোর্ট। আগুনে পুড়ে যাওয়া টুপটুপ রিসোর্ট থেকে হেঁটে মাত্র এক মিনিটের পথ। টুপটুপের মতো এ রিসোর্টেও নেই অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, নেই প্রয়োজনীয় কোনো সনদ।গতকাল রোববার দুপুরে রিসোর্টটিতে গিয়ে অগ্নিনির্বাপণ যন্ত্রও পাওয়া যায়নি। প্রায় ১০ বিঘা জমিতে স্থাপনাটি গড়ে তোলা হচ্ছে। দোতলা একটি ভবন হয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক হাসান তালুকদার প্রথম আলোকে বলেন, সামনে আরও অবকাঠামো হবে। ধাপে ধাপে সব সনদ সংগ্রহ করা হবে।সৈকতের আশপাশে গড়ে উঠেছে হোটেল–রিসোর্ট। প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় এসব হোটেল–রিসোর্টের অনেকগুলোই অবৈধ পুড়ে যাওয়া টুপটুপ রিসোর্ট বন্ধ করতে নোটিশ দিয়েছিল পরিবেশ অধিদপ্তর। ভেঙে ফেলতে দুই দফা নোটিশ দিয়েছিল কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)। ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সতর্ক করেছিল ফায়ার সার্ভিসও।

তবু অনুমোদন ও অগ্নিনিরাপত্তার ব্যবস্থা ছাড়াই ব্যবসা করে যাচ্ছিল রিসোর্টটি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর