advertisement
advertisement

বাংলাদেশে এসে পেট খারাপ ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১:০১ অপরাহ্ণ
বাংলাদেশে এসে পেট খারাপ ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফের

শামার জোসেফ

advertisement

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২৪ সালে অভিষেক সিরিজেই আলোড়ন তুলেছিলেন শামার জোসেফ। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে ৭ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ২৭ বছর পর জয় এনে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজকে। সেই থেকেই তিনি ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের নিয়মিত মুখ। জোসেফ আছেন বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের দলেও।তবে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলে বাংলাদেশে এসে স্বস্তিতে নেই ক্যারিবিয়ান এই পেসার।

দলটির একটি সূত্র জানিয়েছে, পেটের ব্যথায় ভুগছেন জোসেফ। দুদিন ধরে তিনি হোটেলবন্দী। ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশে এসেছে গত রোববার।হৃদয় বললেন, ট্রফি জয়ের কথা শুধু মুখেই বলি, কাজে প্রতিফলন নেইআজ থেকে বসুন্ধরায় বিসিবি একাদশের বিপক্ষে শুরু হওয়া দুই দিনের প্রস্তুতি ম্যাচেও জোসেফ নেই। ২৮ অক্টোবর শুরু হতে যাওয়া ঢাকা টেস্টে তিনি খেলতে পারবেন কি না, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে হেরে ব্যাটিং করতে নেমে এই প্রতিবেদন লেখার সময় ৩৭ ওভারে ৩ উইকেটে ১৪২ রান করেছে বিসিবি একাদশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর