advertisement
advertisement

মাগুরায় ক্রীড়া সংস্থার কার্যক্রমে স্থবিরতা, হতাশ ক্রীড়াবিদ ও সংগঠকেরা 


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ
মাগুরায় ক্রীড়া সংস্থার কার্যক্রমে স্থবিরতা, হতাশ ক্রীড়াবিদ ও সংগঠকেরা 

advertisement

গত চার বছরে জেলার চারটি উপজেলা ক্রীড়া সংস্থা এবং অপর চারটি মহিলা ক্রীড়া সংস্থা কোনো খেলা আয়োজন করেনি।মাগুরা জেলার সরকারি ক্রীড়া সংস্থাগুলোর কার্যক্রম দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে। ২০২৪ সালের ৫ আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুধু প্রথম বিভাগ ক্রিকেট লিগ ও প্রথম বিভাগ কাবাডি লিগ আয়োজন করা হয়।

তবে গত চার বছরে জেলার চারটি উপজেলা ক্রীড়া সংস্থা এবং অপর চারটি মহিলা ক্রীড়া সংস্থা কোনো খেলা আয়োজন করেনি। আড়াই বছর ধরে এসব সংস্থায় নির্বাচিত কোনো কমিটি নেই। এতে ক্রীড়া-সংশ্লিষ্ট তরুণ-যুবক এবং সংগঠকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।মাগুরা জেলায় মোট ১০টি ক্রীড়া সংস্থা। এর মধ্যে একটি জেলা ক্রীড়া সংস্থা ও একটি জেলা মহিলা ক্রীড়া সংস্থা।

আর মাগুরা সদর উপজেলা, মহম্মদপুর, শালিখা ও শ্রীপুর উপজেলায় একটি করে উপজেলা ক্রীড়া সংস্থা এবং একটি করে উপজেলা মহিলা ক্রীড়া সংস্থা রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর