advertisement
advertisement

হাঁটুব্যথায় রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন কী, কতটা উপকারী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ৪:১৪ অপরাহ্ণ
হাঁটুব্যথায় রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন কী, কতটা উপকারী

হাঁটুব্যথায় রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন

advertisement

হাঁটুর ব্যথা বর্তমানে শুধু বয়স্কদের সমস্যা নয়। অস্টিওআর্থ্রাইটিসের কারণে অনেক মানুষ হাঁটা, সিঁড়ি ভাঙা কিংবা দৈনন্দিন কাজকর্মে সমস্যার মুখোমুখি হচ্ছেন।রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন পদ্ধতিতে বিশেষ সুচের মাধ্যমে হাঁটুর ব্যথা বহনকারী নির্দিষ্ট স্নায়ুর কাছে পৌঁছে নিয়ন্ত্রিত রেডিও ফ্রিকোয়েন্সি প্রয়োগ করা হয়ওষুধ, ফিজিওথেরাপি ও বিভিন্ন ধরনের ইনজেকশন চিকিৎসার পরও যখন ব্যথা দীর্ঘস্থায়ী হয়, তখন হাঁটু প্রতিস্থাপনের কথা বলা হয়।

তবে নির্বাচিত কিছু রোগীর জন্য অস্ত্রোপচারের আগে বা বিকল্প হিসেবে একটি ব্যথা নিয়ন্ত্রণপদ্ধতি হতে পারে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন (আরএফএ)। রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন কী?রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন পদ্ধতিতে বিশেষ সুচের মাধ্যমে হাঁটুর ব্যথা বহনকারী নির্দিষ্ট স্নায়ুর কাছে পৌঁছে নিয়ন্ত্রিত রেডিও ফ্রিকোয়েন্সি প্রয়োগ করা হয়। এর ফলে ওই স্নায়ুর ব্যথা পরিবহনের ক্ষমতা কমে যায় এবং রোগীর ব্যথা উল্লেখযোগ্যভাবে কমতে পারে।

হাঁটুর ক্ষেত্রে সাধারণত জেনিকুলার নার্ভের নির্দিষ্ট শাখা লক্ষ্য করে এই চিকিৎসা করা হয়।আবহাওয়ার সঙ্গে হাঁটু, কোমর ও বাতের ব্যথার কী সম্পর্ক?কারা উপকৃত হতে পারেন?দীর্ঘদিনের হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসে ভুগছেন, প্রচলিত চিকিৎসায় পর্যাপ্ত উপকার পাচ্ছেন না এবং অস্ত্রোপচার আপাতত করতে পারছেন না—এমন নির্বাচিত রোগীদের ক্ষেত্রে এই পদ্ধতি বিবেচনা করা যেতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর