করসেট ব্লাউজ এখন ফ্যাশনে ইন। শাড়ি কিংবা স্কার্ট—দুই ধরনের পোশাকের সঙ্গেই করসেট ব্লাউজকে ভিন্নভাবে স্টাইলিং করে এই ট্রেন্ডে নতুন মাত্রা যোগ করেছেন টালিউডের অভিনেত্রী কৌশানী মুখার্জি। সম্প্রতি ইনস্টাগ্রামে ভাগ করে নেওয়া তাঁর দুটি লুকে ফুটে উঠেছে করসেটের দুই রকম উপস্থাপন। রইল বিস্তারিত...করসেট -স্কার্টের জুটিএই লুকে কৌশানী ধরা দিয়েছেন ফিউশন লুকে।
তাঁর পরনে নেভিব্লু স্ট্র্যাপলেস করসেট টপ, যার পুরোটাজুড়ে রয়েছে সোনালি ও রুপালি জরির সূক্ষ্ম কারুকাজ শোভা পাচ্ছে । লতাপাতার নকশার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে লাল ফুলের মোটিফ। টপের নিচের কিনারা থেকে ঝুলে আছে রঙিন পুঁতি ও সিকুইনের ঝালর। এর সঙ্গে রয়েছে একই রঙের ড্রেপ করা স্যাটিন স্কার্ট জুটি হয়েছে । করসেট-স্কার্টের জুটি সত্যিই নজরকাড়া।
এই সুন্দর আউটফিটের সঙ্গে সুন্দরী পায়ে পরতে বেছে নিয়েছেন সিলভার গ্লিটারের পয়েন্টেড হিল।এই লুকেও গয়না সাজের অন্যতম আকর্ষণ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।