advertisement
advertisement

তোমাতে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
তোমাতে

অলংকরণ: আরাফাত করিম

advertisement

তোমাতেঅনুভূতিহীন স্বপ্নগুলো বিভোর তোমাতেইবাবুইয়ের মতো বাসা বুনেবুকের কোথাও হু হু করে ভালোবাসা জাগেআবার ফাগুনের বিষণ্ন সুনসান দুপুরেহাহাকার করে ওঠে মন, বাস্তবতার নাভিশ্বাসে।ঘুঘু ডাকে, বাঁশের পাতায় বাতাস লেগেভালো লাগার সুর বেজে ওঠে।কাঁচুমাচু করে ঠাঁই খুঁজিকচি পাতার আলোড়নেদিঘিতে টুপ করে শিমুল ঝরেআর বাতাসে পানির ঢেউ বৃত্ত আঁকেআমি লীন থাকি—প্রকৃতি আর তোমাতে...চেনা টাঙনআমার শৈশবের টাঙনএর প্রতিটি স্রোত আমার চেনাশরতে নিশ্চুপ টাঙনবর্ষায় উচ্ছল প্লাবী হয়ে ওঠেপরিশুদ্ধ করে নেয় তার দুকূলনির্দিষ্ট সীমানা তার কতটুকুজানান দিয়ে যায়...শীত–গ্রীষ্মে তার সংকোচনেমানুষ চড়াও হয়ে ওঠে টাঙনের সীমানায়ধীরে ধীরে স্তূপ আবর্জনায়অতিষ্ঠে মূক হয়ে যায় টাঙনতার স্বাভাবিক বয়ে চলায়—বিধংসী মানুষ আড়ষ্ট করে তোলে ...জীবনের ক্লিষ্ট মুহূর্তজীবনের ক্লিষ্ট মুহূর্ত পার করছিএ এক মুহূর্ত নয়, কাল শতাব্দী...অভাব ক্লিষ্ট জীবনহতাশাচ্ছন্ন মনবিপদাপন্ন সময়সংকট আবর্তিত কবিতাআত্মমর্যাদা পদপিষ্টজীবনটা এখন ক্লিষ্ট!জীবনের হাওয়া এখন বৈরীপারঙ্গমতার ছুরিতে শতধা ছিন্ন হৃদয়গল্প কাব্য তোমার-আমার—নাটকীয়তায় যবনিকা পাত।রং মেখে, সং সেজে,কাকের ময়ূরপুচ্ছ রেখে,প্রতিকূল সময়ের বিষাদ কবিতা।বিশ্ব পাঠশালায় কাঙ্গালীর মতো,নির্বাক মূক ছাত্র,জীবনের মুহূর্তটা এখন ক্লিষ্ট।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর