advertisement
advertisement

নির্বাচনী চাল নাকি কৌশল বদল: কেন ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দিলেন ট্রাম্প


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ২:০০ অপরাহ্ণ
নির্বাচনী চাল নাকি কৌশল বদল: কেন ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচে নিজের মার-আ-লাগো ক্লাবে বৈঠকে যোগ দেওয়ার মুহূর্তে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৯ ডিসেম্বর, ২০২৫

advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, চলতি ২০২৬ সালের শেষ নাগাদ ইসরায়েলকে দেওয়া ওয়াশিংটনের বার্ষিক প্রায় ৪ বিলিয়ন (৪০০ কোটি) ডলারের সামরিক সহায়তা বন্ধ করে দেওয়া হবে।

দেশটির এখন আর এ অর্থের প্রয়োজন নেই—এমনটাই দাবি তাঁর।গত মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন চলার সময়ে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, এ অর্থায়ন বন্ধ করার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁর একটি চুক্তি হয়েছে।

তবে মধ্যপ্রাচ্যের এ মিত্রদেশের কাছে যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি অব্যাহত রাখবে এবং প্রয়োজনে পাশে দাঁড়াবে বলেও উল্লেখ করেন ট্রাম্প।আপাতদৃষ্টিতে এ ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বিশেষ করে ট্রাম্পের মতো ইসরায়েলের একজন কট্টর সমর্থক মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে এমন বক্তব্য আসায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর