advertisement
advertisement

আশুলিয়ায় শ্রমিক–পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, ৭০ কারখানায় ছুটি, গাজীপুর শান্ত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ১:০৮ অপরাহ্ণ
আশুলিয়ায় শ্রমিক–পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, ৭০ কারখানায় ছুটি, গাজীপুর শান্ত

সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছেন বিজিবির সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে জোরপুল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে

advertisement

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা মজুরির দাবিতে সাভারের আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া ও পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। আজ বৃহস্পতিবার সকালে আশুলিয়ার আব্দুল্লাহপুর–বাইপাইল সড়কের জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনার পর অস্থিতিশীল পরিস্থিতি তৈরির শঙ্কায় আশুলিয়ার ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে গাজীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আজ বেলা তিনটা পর্যন্ত কোথাও শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন এলাকায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে।পুলিশের গাড়ি ভাঙচুর প্রত্যক্ষদর্শী ও কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে আশুলিয়ার আব্দুল্লাহপুর–বাইপাইল সড়কের আশপাশের বিভিন্ন কারখানায় উপস্থিত হন শ্রমিকেরা। তাঁরা কাজ বন্ধ করে কারখানায় বসে থাকেন।

পরে কারখানায় ছুটি ঘোষণা করলে সকাল সাড়ে আটটার দিকে জামগড়া এলাকায় সড়ক অবরোধ করেন তাঁরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর