যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে রদবদলের গুঞ্জন উঠেছে। এ পরিস্থিতিতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দায়িত্ব ছাড়তে পারেন—এমন খবর নাকচ করেছে হোয়াইট হাউস। মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে ইরান যুদ্ধ পরিচালনায় হেগসেথের ভূমিকা নিয়ে সমালোচনা বাড়ছে।
নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের জন্য এই যুদ্ধকে দায়ী করা হচ্ছে। এ পরিস্থিতিতে তাঁকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরানোর দাবিও উঠেছে।একজন বিদায়ী রিপাবলিকান কংগ্রেস সদস্য আগামী সপ্তাহের শুরুতেই হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবের ওপর ভোট আয়োজনের হুমকি দিয়েছেন। এর জবাবে ভিডিও বিবৃতিতে নিজের ভূমিকার পক্ষে কথা বলেছেন হেগসেথ। একই সঙ্গে অভিশংসনের উদ্যোগের নিন্দা জানিয়েছেন তিনি।হেগসেথ বলেন, ‘দেখুন, তারা আমাকে আক্রমণ করছে।
তারা আমাদের আক্রমণ করছে, কারণ আমরা কার্যকর।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।