হোয়াইট হাউসের ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ওভাল অফিস ও মন্ত্রিসভা কক্ষ ‘জাতীয় স্মারকের’ মর্যাদা পেতে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ–সংক্রান্ত একটি নথিতে সই করেন।দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকেই ট্রাম্প ওভাল অফিসের ভেতরে ব্যাপক পরিবর্তন এনেছেন। ঐতিহাসিক এ অফিসকে তিনি সোনালি রঙের বিভিন্ন নকশা, ঝাড়বাতি ও ছোট ছোট ভাস্কর্য দিয়ে নতুন করে সাজিয়েছেন।
এ ছাড়া দীর্ঘদিন ধরে সংরক্ষণাগারে থাকা যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তির প্রতিকৃতি এনে ওভাল অফিসের দেয়ালে টাঙানো হয়েছে।
সেখানে দেশটির স্বাধীনতা ঘোষণার একটি অনুলিপিও স্থান পেয়েছে।হোয়াইট হাউসের একাংশ ভেঙে ফেলছেন ট্রাম্পভবিষ্যতে প্রয়োজন হলে ওভাল অফিস ও মন্ত্রিসভা কক্ষের কোনো পরিবর্তন করা যাবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘কংগ্রেসের অনুমোদন ছাড়া বড় ধরনের কোনো পরিবর্তন করা যাবে না।’দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকেই ট্রাম্প ওভাল অফিসের ভেতরে ব্যাপক পরিবর্তন এনেছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।