advertisement
advertisement

যাঁর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছিল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
যাঁর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছিল

advertisement

ইসলামি ইতিহাসে লক্ষাধিক সাহাবির মধ্যে এমন কয়েকজন রয়েছেন, যাঁদের মর্যাদা আল্লাহ অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাঁদেরই একজন হলেন মদিনার আনসার সাহাবিদের অন্যতম শ্রেষ্ঠ নেতা হজরত সাদ ইবনে মুয়াজ (রা.)।তাঁর মৃত্যুর পর এমন এক অভাবনীয় ঘটনা ঘটেছিল, যা অন্য কোনো সাহাবির ক্ষেত্রে শোনা যায় না। তাঁর মৃত্যুতে স্বয়ং মহান আল্লাহর আরশ কেঁপে উঠেছিল।

মাত্র ছয় থেকে সাত বছরের ইসলামি জীবনে তিনি এমন কী অসামান্য ত্যাগ স্বীকার করেছিলেন, যার কারণে আসমানি জগতে এই তোলপাড় সৃষ্টি হয়েছিল?আল্লাহর আরশ কেঁপে ওঠার হাদিস মহানবী (সা.) সুস্পষ্ট ভাষায় সাদ ইবনে মুয়াজের এই অতুলনীয় মর্যাদার কথা ঘোষণা করেছেন।

সাহাবি জাবের (রা.) বলেন, নবীজি বলেছেন, ‘সাদ ইবনে মুয়াজের মৃত্যুতে দয়াময় আল্লাহর আরশ কেঁপে উঠেছে।’ (সহিহ বুখারি, হাদিস: ৩৮০৩)ইমাম নববি (রহ.) এই হাদিসের চমৎকার ব্যাখ্যা দিয়ে লিখেছেন, আল্লাহর আরশ কেঁপে ওঠার মানে হলো, সাদের আত্মাকে স্বাগত জানানোর জন্য আরশ বহনকারী ফেরেশতারা আনন্দে উদ্বেলিত হয়েছিলেন এবং তাঁর আগমনে আসমানি জগতে এক বিশাল আনন্দোৎসবের সৃষ্টি হয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর