advertisement
advertisement

তাবেয়িদের জীবনযাপন: কেমন ছিল নবীজির ঠিক পরের প্রজন্ম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
তাবেয়িদের জীবনযাপন: কেমন ছিল নবীজির ঠিক পরের প্রজন্ম

advertisement

সাহাবিদের পর ইসলামি ইতিহাসের সবচেয়ে সোনালি ও মর্যাদাপূর্ণ প্রজন্ম হলো ‘তাবেয়ি’দের যুগ।

তাবেয়ি বলা হয় এমন মুসলিমকে, যিনি ইমান অবস্থায় অন্তত একজন সাহাবির সাক্ষাৎ পেয়েছেন এবং ইমানের সঙ্গেই মৃত্যুবরণ করেছেন।নবীজির সরাসরি সান্নিধ্য না পেলেও তাঁরা সাহাবিদের জীবনাদর্শ এত নিবিড়ভাবে ধারণ করেছিলেন যে, তাঁদের যুগটি জ্ঞান, তাকওয়া ও দুনিয়াবিমুখতার এক অনন্য আদর্শ হয়ে আছে।মহানবী (সা.) তাঁদের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়ে বলেছেন, ‘সর্বোত্তম মানুষ হলো আমার যুগের মানুষ (সাহাবি), এরপর তাদের পরের যুগের মানুষ (তাবেয়ি), এরপর তাদের পরের যুগের মানুষ।’ (সহিহ বুখারি, হাদিস: ৩৬৫১)তাবেয়িদের জীবনযাপনের প্রধান কয়েকটি বৈশিষ্ট্য তুলে ধরা হলো।একটি মাত্র হাদিস শোনার জন্য তাঁরা মাসের পর মাস উটের পিঠে চড়ে মরুভূমি পাড়ি দিতেন।

মদিনা, মক্কা, কুফা, বসরা ও সিরিয়ায় সাহাবিদের ঘিরে তাঁরা জ্ঞানের বিশাল মজলিশ গড়ে তুলেছিলেন।অবিরাম জ্ঞান সাধনা তাবেয়িদের জীবনের সবচেয়ে বড় ব্রত ছিল সাহাবিদের বুক থেকে নবীজির হাদিস ও সুন্নত সংগ্রহ করা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর