advertisement
advertisement

ফরিদপুরে সংবাদপত্রের ফেরিওয়ালাদের নিয়ে প্রীতিভোজ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ
ফরিদপুরে সংবাদপত্রের ফেরিওয়ালাদের নিয়ে প্রীতিভোজ

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে পত্রিকাটির হকার, এজেন্ট ও প্রতিনিধি নিয়ে প্রীতিভোজ

advertisement

ভোরের আলো ফোটার আগেই যখন নিঝুম শহর ঘুমিয়ে থাকে, তখন তাঁদের কর্মযজ্ঞ শুরু হয়। ঢাকা থেকে আসা পত্রিকার বান্ডিল খোলা, পাতা মেলানো আর বাড়ি বাড়ি খবর পৌঁছে দেওয়ার ক্লান্তিহীন দৌড়—এই যাঁদের প্রতিদিনের জীবন, সেই সংবাদপত্রের ফেরিওয়ালাদের নিয়েই উদ্‌যাপন করা হলো উৎসবের এক অনন্য সকাল।প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে পত্রিকাটির হকার, এজেন্ট ও প্রতিনিধি নিয়ে আয়োজন করা হয় এক ব্যতিক্রমী প্রীতিভোজের।

৬ নভেম্বর সকাল সাতটার দিকে শহরের ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় জেলা পরিষদের মালিকানাধীন ‘স্বর্ণ কুটির’ বিপণনকেন্দ্র প্রাঙ্গণে এই ভোজ অনুষ্ঠিত হয়। হকার, এজেন্ট ও প্রতিনিধির মধ্যে এক আনন্দঘন আবহ ও প্রাণের মেলা বসে।প্রতিদিন কাকডাকা ভোরে এই বিপণনকেন্দ্রের সামনেই ঢাকা থেকে আসা সংবাদপত্র নামানো হয়।

সেখান থেকে শহরের হকারদের হাতে পত্রিকা বুঝিয়ে দেওয়ার পাশাপাশি সালথা উপজেলা ও ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের পত্রিকা প্যাকেট করে বাসে পাঠানো হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর