advertisement
advertisement

হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে এগিয়ে গেল বাংলাদেশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে এগিয়ে গেল বাংলাদেশ

সিলেট টেস্টের তৃতীয় দিন শেষে ২৩ রানে এগিয়ে বাংলাদেশ

advertisement

ওয়েস্ট ইন্ডিজ: ৩৫৬ ও ৭/০। বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৮৬।কল্পনারও তো একটা সীমা থাকে! সিলেট টেস্টের তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের সবার মনেই বোধ হয় এই বিস্ময়। আজ সকালে বাংলাদেশ যেভাবে দিন শুরু করেছিল অথবা দিনের প্রথম সেশন যে রকম কেটেছে, তাতে এমন একটা শেষের স্বপ্ন তো বাংলাদেশ দলেরও দেখার কথা নয়!কিন্তু তাওহিদ হৃদয় বোধ হয় একটু অন্যভাবেই ভেবেছিলেন।

অবিশ্বাস্য কিছু করে ফেলার বিশ্বাস মনে না থাকলে তো এমন গল্পই লেখা হতো না তাঁর। হৃদয়ের অপরাজিত ২৪২ রানের ইনিংসে ভর করেই তো ২৩ রানে এগিয়ে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ।মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে আজ সকালে যখন ব্যাটিংয়ে আসেন, তখন তাঁর রান ২৯। তাঁদের ৩৭ রানের জুটিতে একটু একটু আশা দেখছে ৩ উইকেটে ৮৮ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ। সেই আশা ভেঙে যেতে অবশ্য আধা ঘণ্টাও লাগেনি।শর্ট কাভারে ক্যাচ দিয়ে মুশফিক আউট।

এক ওভার পর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটান লিটন দাসও।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর