ছবি : এএফপি
গত চার সপ্তাহে চার মহাদেশের চার দেশে জাতীয় নির্বাচন হয়ে গেল। এই নির্বাচনগুলো অনেক নতুন খবরের জন্ম দিয়েছে। প্রতিটি দেশের নির্বাচন সেই দেশের জনগণের আশা–আকাঙ্ক্ষাকে তুমুলভাবে জানিয়ে দিয়েছে।এই চার দেশের ভৌগোলিক অবস্থান, ভোটের ধরন ও রাজনীতি অনেকভাবে ভিন্ন। তবে আজকালকার যুগে এক দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা ও সাফল্য-বিফলতা অন্য দেশেও ছায়া ফেলে।
আমরা এই চার দেশের জাতীয় নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা করে দেখতে পারি ভূরাজনীতির নতুন যুগে কীভাবে বিশ্ব জনমত গঠিত হচ্ছে এবং এক দেশের রাজনৈতিক অবস্থা অন্য দেশের নির্বাচনে কী প্রভাব ফেলে।ইউরোপের সার্বিয়ার নির্বাচন কি ইউরোপের অন্যান্য দেশে জেন-জি আন্দোলনের সাফল্যের পূর্বাভাস দিচ্ছে? দক্ষিণ আমেরিকার ডানপন্থী রাজনীতিকে অগ্রাহ্য করে ব্রাজিলের লুলার পুনর্নির্বাচন কি ট্রাম্পের আগ্রাসনের বিরুদ্ধে সরব প্রতিবাদ?
এশিয়ায় ইসরায়েলের নির্বাচন কি নেতানিয়াহুর ৩০ বছরের যুদ্ধনীতিতে ইসরায়েলিদের অতিষ্ঠ হওয়ার লক্ষণ?
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।