তিমিগুলোর একসঙ্গে সমুদ্রসৈকতে উঠে আসার ঘটনাকে উদ্ধারকর্মীরা ‘কঠিন ও মর্মান্তিক’ বলে।
নিউজিল্যান্ডের একটি সৈকতে একসঙ্গে উঠে এসেছে ৪৫টি পাইলট তিমি। ৫ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। দেশটির নর্থ দ্বীপের দক্ষিণ প্রান্তের কেপ প্যালিসার এলাকার নাগাওয়াই উপকূলে দেখা যায় তিমিগুলোকে। খবর পেয়ে উদ্ধারকর্মীরা ছুটে যান। কিন্তু শেষ পর্যন্ত একটিকেও বাঁচানো যায়নি।
তিমিগুলোর একসঙ্গে সমুদ্রসৈকতে উঠে আসার ঘটনাকে উদ্ধারকর্মীরা ‘কঠিন ও মর্মান্তিক’ বলে।নিউজিল্যান্ডের সংরক্ষণ বিভাগ (ডিওসি) এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল আটটার কিছু পরে উপকূলে তিমিগুলোকে দেখা যায়। সেদিন সকালে অন্তত ২০টি তিমিকে সৈকতে আটকে পড়া অবস্থায় পাওয়া যায়। এর মধ্যে চারটি তখনো জীবিত ছিল।
পরে পরিবেশবিষয়ক স্বেচ্ছাসেবী সংস্থা প্রজেক্ট জোনাহ নিউজিল্যান্ড জানিয়েছে, তারা ডিওসি এবং স্থানীয় মাওরি আদিবাসীদের একটি গোষ্ঠীর সঙ্গে মিলে তিমিগুলোর স্বাস্থ্য পরীক্ষা ও উদ্ধারের প্রস্তুতি নিচ্ছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।