ছেলে ভিহানের সঙ্গে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। ক্যাটরিনার ইনস্টাগ্রাম থেকে
বিয়ের প্রায় পাঁচ বছর পর এবার ছেলেকে নিয়ে প্রথম পারিবারিক ছবি প্রকাশ্যে আনলেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। দীপাবলি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি পোস্ট করে ভক্তদের উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন এই তারকা দম্পতি। ছবিতে তাঁদের একমাত্র সন্তান ভিহানকেও দেখা গেছে। আজ রোববার ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করেন ক্যাটরিনা ও ভিকি। উৎসবের সাজে তিনজনকে দেখা গেছে ছবিতে।
হলুদ রঙের উজ্জ্বল ঐতিহ্যবাহী পোশাকে বসে আছেন ক্যাটরিনা। ভিকির পরনে ক্রিম রঙের শেরওয়ানি। মা–বাবার মাঝখানে দাঁড়িয়ে ছোট্ট ভিহান। তার পরনেও ছিল হলুদ ও ক্রিম রঙের পোশাক। দুই হাত তুলে যেন ভক্তদের অভিবাদন জানাচ্ছে সে।আট বছর পর ভোগ ইন্ডিয়ার ফটোশুটে ক্যাটরিনা কাইফছবির ক্যাপশনে দম্পতি লিখেছেন, ‘এবারের দীপাবলি আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল দীপাবলি।
সবাইকে ভালোবাসা, আলো ও আনন্দের শুভেচ্ছা—ভিকি, ক্যাটরিনা ও ভিহান।’ ছবির নিচে মন্তব্যের ঘরে এই তারকা দম্পতিকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন তাঁর বলিউড সহকর্মী ও ভক্তরা।২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন ক্যাটরিনা ও ভিকি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।