দা সিলভার উইকেট নেওয়ার পরেও তাইজুলদের এই মনমরা উদ্যাপন যেন দিনের পূর্বাভাস দিয়েছিল
বহুদিন পর টেস্ট ক্রিকেটে এমন একটা দিন কাটাল বাংলাদেশ। বোলাররা টানা বল করে গেলেন, কিন্তু উইকেট নেওয়া সম্ভাবনা তেমন একটা তৈরি করতে পারলেন না। অবস্থা এতটাই খারাপ যে চোটের ‘বাহানায়’ বাংলাদেশ সময় অপচয়ও করল। যা নিয়ে বিরক্তি আর লুকাননি ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামিও।গতকাল তাওহিদ হৃদয়ের অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরির পর বাংলাদেশ যতটা সতেজ থাকার কথা ছিল, আজ যত সময় গড়াল, বাংলাদেশ যেন ততই হাঁটল উল্টো পথে।
সারা দিন প্রায় নির্বিষ বোলিংয়ে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশের বোলাররা। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩৪৫ রান তুলে এগিয়ে গেছে ৩১৫ রানে। হৃদয়ের হাত ধরে ঘুরে দাঁড়িয়ে ৩০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে বোলিং শুরু করেছিল বাংলাদেশ। আজ সকালে তা ছিল ২৩ রান।
কিন্তু সেই সুবিধা তাঁরা কাজে তো লাগাতেই পারেননি, বলতে গেলে উল্টো ছড়ি ঘুরিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।ইনিংসের শুরু থেকেই তাঁদের ব্যাটসম্যানদের সামনে দিশাহারা হয়ে পড়েছিলেন বাংলাদেশের বোলাররা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।