advertisement
advertisement

রিকশা ছাড়াতে থানায়, ‘ঘুষ না পেয়ে’ উল্টো চুরির মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
রিকশা ছাড়াতে থানায়, ‘ঘুষ না পেয়ে’ উল্টো চুরির মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

মুন্সিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার দুপুরে

advertisement

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী থানা থেকে রিকশা ছাড়াতে যান বাবা ও ছেলে। পুলিশের এক কর্মকর্তা তাঁদের কাছে দাবি করেন পাঁচ লাখ টাকা। টাকা চাওয়ার ঘটনা মুঠোফোনে গোপনে ধারণ করেন ছেলে। এসব ঘটনায় ক্ষিপ্ত হয়ে সেদিন চোরাই মালামাল কেনার মামলায় ফাঁসানো হয়েছে ওই দুজনকে।আজ রোববার দুপুরে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সায়মা আক্তার নামের এক তরুণী।

তিনি ভুক্তভোগী মো. শাহজাহান শেখের মেয়ে।এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, জব্দ করা সাইকেল ফেরত এবং পুলিশের নেওয়া মুঠোফোন ও সিসিটিভির হার্ডডিস্ক উদ্ধারের দাবি জানিয়েছেন সায়মা আক্তার।

তবে এসব অভিযোগ পুলিশ অস্বীকার করেছে।এর আগে গত ২৩ অক্টোবর টঙ্গিবাড়ী থানার সামনে পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়, চোরাই বাইসাইকেল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. শাহজাহান শেখ ওরফে শাহজাহান মুন্সী (৬৫) এবং তাঁর বড় ছেলে শামীম শেখকে (২৮) গ্রেপ্তার করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর