advertisement
advertisement

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা শুরু, সমাবেশ করছে শ্রমিক সংগঠন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ১:৫১ অপরাহ্ণ
পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা শুরু, সমাবেশ করছে শ্রমিক সংগঠন

আজ সকাল থেকে সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ের নিচে বেশ কয়েকটি শ্রমিক সংগঠনের নেতা–কর্মীরা তাঁদের দাবি জানিয়ে মানববন্ধন করছেন

advertisement

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য গঠিত নতুন নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা চলছে। আজ সোমবার দুপুর ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বোর্ডের সদস্যরা উপস্থিত রয়েছেন। সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিদের মজুরি প্রস্তাব দেওয়ার কথা আছে।সভা শুরুর আগে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয় বোর্ডের চেয়ারম্যানের কাছে।

পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত পাঁচটি জোটের পক্ষ থেকে বোর্ডের চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।

এতে পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে।এ ছাড়া আজ সকাল থেকে সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ের নিচে বেশ কয়েকটি শ্রমিক সংগঠনের নেতা–কর্মীরা তাঁদের দাবি জানিয়ে মানববন্ধন করছেন।এদিকে সভায় সভাপতিত্ব করছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর