advertisement
advertisement

ফুটপাতজুড়ে এখন স্বস্তির হাঁটা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
ফুটপাতজুড়ে এখন স্বস্তির হাঁটা

হকারদের উচ্ছেদের পর দখলমুক্ত হয়েছে চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড় এলাকার ফুটপাত ও সড়কের একাংশ

advertisement

চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড় এলাকায় আগে ফুটপাত ও সড়কের একাংশজুড়ে বসতেন হকাররা। তাঁদের দখলে পথচারীদের চলাচলে ছিল ভোগান্তি, সড়কে তৈরি হতো যানজট। সম্প্রতি হকারদের উচ্ছেদ করায় বদলে গেছে এলাকার চিত্র। ফুটপাত দিয়ে এখন স্বচ্ছন্দে চলাচল করতে পারছেন পথচারীরা, কমেছে সড়কের যানজটও। পরিচ্ছন্ন পরিবেশ ফিরিয়ে আনতে পদচারী-সেতু পরিষ্কার করার পাশাপাশি চলছে নতুন করে রং করার কাজ।

উচ্ছেদের পর নিউমার্কেট মোড়ের বদলে যাওয়া চিত্র নিয়ে এবারের ছবির গল্প।হকারদের উচ্ছেদের পর দখলমুক্ত হয়েছে চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড় এলাকার ফুটপাত ও সড়কের একাংশ আগে নিউমার্কেট মোড়ের এই সড়কের দুই পাশে বসতেন অসংখ্য হকারপথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে পদচারী-সেতুতে নতুন করে রং করা হচ্ছে হকারদের উচ্ছেদের পর পদচারী-সেতুর নিচের অংশও এখন দখলমুক্তহকারদের উচ্ছেদের পর সপ্তাহের প্রথম কর্মদিবসে নিউমার্কেট মোড়ের সড়কে দেখা যায়নি চিরচেনা যানজটআগে ফুটপাতজুড়ে হকারদের পসরা থাকায় পথচারীদের চলাচল করতে হতো সড়ক দিয়েফুটপাত থেকে হকার উচ্ছেদ হলেও সড়কের একাংশে পার্ক করে রাখা হয়েছে গাড়িফুটপাত দখলমুক্ত হওয়ায় স্বচ্ছন্দে চলাচল করতে পারছেন পথচারীরা

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর