জলবায়ু ন্যয্যতা নিশ্চিত করার দাবি জানান অধিকারকর্মীরা। আন্তালিয়া, তুরস্ক, ১০ নভেম্বর ২০২৬
জলবায়ু ন্যয্যতা নিশ্চিত করার দাবি জানান অধিকারকর্মীরা। আন্তালিয়া, তুরস্ক, ১০ নভেম্বর ২০২৬নেপালের সোশ্যাল ওয়ার্ক ইনস্টিটিউটের প্রধান নামারাজ সিলওয়ালের সঙ্গে হোয়াটসঅ্যাপে আলাপ হলো তুরস্কের আন্তালিয়া থেকে। জানান, জলবায়ু সম্মেলনে তিনি আসতে পারছেন না। গত আগস্টের হড়কা বান ও পাহাড়ধসের কারণে জাতিসংঘ জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল থেকে নেপালের দুই কোটি মার্কিন ডলার তহবিলের প্রতিশ্রুতির কথাও জানালেন।
আলাপে নেপালের ২০০৮ সালের আগস্ট মাসের বন্যা ও ধসের কথাও উঠে আসে। কৈরালী জেলার খাইরালা গ্রামের মাগার আদিবাসীদের ৫০টি পরিবার সেই ঘটনায় জন্মভিটা ছেড়ে বাটেগাড়াতে আশ্রয় নিতে বাধ্য হয়।২০০৮ সালের ২০ জুলাইয়ের বাংলাদেশের আরেক নির্মম স্মৃতি আমার সামনে এসে দাঁড়ায়। প্রবল বর্ষণে উত্তর-পূর্ব ভারতের কালাপাহাড় ধসে পড়েছিল সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে। মুহূর্তে বালুতে তলিয়ে যায় একরের পর একর শস্যজমিন, প্রাচীন গ্রাম ও ধর্মস্থল।
চানপুর গ্রামের মান্দি আদিবাসী উদাস চিছাম আর মেজর মৃদের পরিবারও বসতজমি হারিয়ে আশ্রয় নেয় চানপুর টিলায়।নেপালের খাইরালার মাগার কিংবা বাংলাদেশের সুনামগঞ্জের মান্দি আদিবাসীদের এই ক্ষয়ক্ষতির ন্যায়বিচার রাষ্ট্র বা বৈশ্বিক মঞ্চ—কেউ করছে না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।