advertisement
advertisement

নাহিদ রানা কোথায় আছেন, কেমন আছেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
নাহিদ রানা কোথায় আছেন, কেমন আছেন

নাহিদ রানা, অস্ট্রেলিয়ায় যখন ছিলেন

advertisement

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ। ফলটা মনের মতো হয়নি বাংলাদেশের। দেশের মাটিতে ১-০ ব্যবধানে সিরিজ হেরেছে নাজমুল হোসেনের দল। তবে এই হতাশা নিয়ে পড়ে থাকার সুযোগ নেই। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলতে পৌঁছে যাওয়ার কথা বাংলাদেশ দলের ১৪ ক্রিকেটারের। ১৬ সদস্যের দলের বাকি দুজনের আজ রওনা দেওয়ার কথা।জোহানেসবার্গে ১৫ নভেম্বর শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু ২৩ নভেম্বর।

দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ভালো করতে হলে বাংলাদেশের পেসারদের বড় ভূমিকা রাখতে হবে। গতির সঙ্গে বাউন্স আদায় করে নেওয়ার সামর্থ্যও হতে পারে সাফল্যের অন্যতম চাবিকাঠি। কিন্তু এমন এক সিরিজে বাংলাদেশের ইতিহাসের দ্রুততম পেসার নাহিদ রানাকেই পাচ্ছে না দল। এই মুহূর্তে কোথায় আছেন নাহিদ রানা? কেমন আছেন তিনি?কবে চোটে পড়েছিলেন নাহিদ রানাগত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে সাইড স্ট্রেইনের চোটে পড়েন নাহিদ।

ওই সফরে দুটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি খেলার পর ছিটকে যান তিনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর