advertisement
advertisement

বাবার কাছে ৪ বছরের মাইমুনার প্রশ্ন, ‘মাকে ছাড়াই কি আমাকে থাকতে হবে’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
বাবার কাছে ৪ বছরের মাইমুনার প্রশ্ন, ‘মাকে ছাড়াই কি আমাকে থাকতে হবে’

ডেঙ্গুতে মারা যাওয়া মেহেরুন নেসার দুই মেয়ে মিফতাহুল জান্নাত ও মাইমুনা জান্নাত

advertisement

তৃতীয় সন্তান জন্মের ছয় দিন পর ধুমধাম করে আকিকার আয়োজন করা হয়েছিল। সেই আকিকার অনুষ্ঠানে আসা অতিথিদের আপ্যায়নে ব্যস্ত সময় কেটেছে মেহেরুন নেসার (২৫)। পরদিনই জ্বর আসে তাঁর। এরপর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। সন্তান জন্মের ১৩ দিন পর মারা যান মেহেরুন নেসা। মেহেরুন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের মাস্টারহাট এলাকার মেম্বার বাড়ির মনিরুল ইসলামের স্ত্রী। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত শুক্রবার মৃত্যু হয় তাঁর।

মনিরুল-মেহেরুন দম্পতির তিন সন্তানই মেয়ে। বড় দুই মেয়ের একজনের বয়স সাত বছর, অন্যজন চার পেরিয়েছে। মায়ের মৃত্যুর পর থেকে তাঁর জন্য কান্না করেই দিন কাটছে বড় দুই মেয়ের। বড় মেয়ে মিফতাহুল জান্নাত চুপচাপ চোখের পানি ফেললেও প্রায়ই আহাজারি করছে দ্বিতীয় মেয়ে মাইমুনা জান্নাত। বারবার বাবাকে তার জিজ্ঞাসা, ‘মাকে ছাড়াই কি আমাকে থাকতে হবে।’সেই প্রশ্নের কোনো উত্তর দিতে পারছেন না বাবা মনিরুল ইসলাম। স্ত্রীর এমন মৃত্যুতে তিনিও ভেঙে পড়েছেন।

মেহেরুনের কথা উঠলেই নীরবে চোখের পানি মুছছেন তিনি।গত সোমবার বিকেল সাড়ে চারটার দিকে বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরের ভেতরে বসে আছেন মনিরুল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর