বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
অবশেষে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ই এইচএসসিতে সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের স্নাতকে (সম্মান) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিচ্ছে। এ সুযোগ রেখেই বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনছে বা আয়োজন করছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মতো কোনো কোনো বিশ্ববিদ্যালয় সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণদের তাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিচ্ছে না।
তারা আগের ঘোষিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে বহাল রয়েছে।শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ যেসব বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, তাদের সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।