ইলিয়াস নুরী
‘পোলাপান চালানোর জন্য আপনাকে চাঁদা দিতে হবে, ১৫ মিনিটের মধ্যে এই বিকাশ নম্বরে চাঁদা দেবেন, নইলে যেখানে পাব গুলি করব।’ চট্টগ্রামের রাউজানে একটি রাজনৈতিক দলের নেতাকে মুঠোফোনে কল করে এভাবে চাঁদার জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। হুমকির বিষয়ে থানায় অভিযোগ করেছেন তিনি।হুমকি পাওয়া ওই নেতার নাম মাওলানা ইলিয়াস নুরী। তিনি ইসলামী ফ্রন্টের চট্টগ্রামের রাউজান উপজেলা শাখার সভাপতি।
রাঙ্গুনিয়া বেতাগী রহমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ পদে রয়েছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোমবাতি প্রতীক নিয়ে রাউজান আসন থেকে প্রার্থী হয়েছিলেন ইলিয়াস নুরী। তবে তিনি বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হন।পুলিশের কাছে দেওয়া লিখিত অভিযোগে ইলিয়াস নুরী উল্লেখ করেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁকে ফোন করে চাঁদার জন্য হুমকি দেওয়া হয়েছে। মুঠোফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি স্থানীয় একজন শীর্ষ সন্ত্রাসীর নামে চাঁদা দাবি করেন।
১০ মিনিট পর একই নম্বর থেকে আবারও ফোন করে বলা হয়, ‘চাঁদা পাঠাইছেন?
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।