অমর্ত্য সেনের প্রতিকৃতি অবলম্বনে
উন্নয়ন বলতে কি কেবল আয় বৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি কিংবা সম্পদের সঞ্চয় বোঝায়? নাকি মানুষের স্বাধীনতা, সক্ষমতা, মর্যাদা ও পছন্দমতো জীবন বেছে নেওয়ার সুযোগও উন্নয়নের মাপকাঠি? এ প্রবন্ধে অমর্ত্য সেনের সক্ষমতা তত্ত্বের আলোকে মানব উন্নয়নের ধারণা, দর্শন ও তাৎপর্য বিশ্লেষণ করা হয়েছে।এ কথা বলার অপেক্ষা রাখে না যে আমাদের সমসাময়িক কালে বিশ্বের বিদ্যায়তনিক সমাজবিজ্ঞান পাঠ ও সমাজচিন্তার অন্যতম দিশারি অধ্যাপক অমর্ত্য সেন।
অর্থনীতি, রাজনীতি-দর্শন, নীতিশাস্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার, মানবস্বাধীনতা ও মানবমর্যাদা ইত্যাদি বিষয়ের এমন কোনো দিক নেই, যেখানে তিনি আমাদের ঋদ্ধ করেননি। অধ্যাপক অমর্ত্য সেনকে নিয়ে আলোচনা মানে শুধু একজন নোবেলজয়ী অর্থনীতিবিদকে নিয়ে কথা বলা নয়; বরং এটি এমন আলোচনা, যা আমাদের তাঁর বহুমাত্রিক চিন্তার জগতে নিয়ে যায়, যেখানে মানব উন্নয়ন ধারণা সুগভীরভাবে প্রোথিত।
আমরা যখন উন্নয়ন নিয়ে কথা বলি, তখন অনেক সময় সংখ্যার ভাষায় কথা বলি, পরিমাণগত উপাত্তের নিরিখে বিশ্লেষণ করি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।